ব্যাপক সন্ত্রাসের মধ্য দিয়ে পঞ্চায়েত নির্বাচন হওয়ার পর বুধবার আবার মালদার ৫৫ টি, উত্তর দিনাজপুর জেলার দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় ৩৫ টি বুথে আবার নতুন করে ভোট হবে। উল্লেখ্য সোমবার পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলা সহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দেখা যায় দুষ্কৃতিদের তান্ডব। এদিন মালদা জেলা সহ দুই দিনাজপুরের বিভিন্ন এলাকায় দেখা যায় বুথ দখল, ব্যালট বাক্স লুট, ব্যাপক হারে বোমাবাজি, ছাপ্পা ভোট সহ শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে বিরোধী দল। আর এই সকল ঘটনার প্রতিবাদে এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন জেলা শাসকের কাছে এই অভিযোগ তুলে প্রশাসনিক ভবনের সামনে ধর্নায় বসেন। পরে তাদের দাবী মেনে মালদা জেলার ৫৫ টি আসনে পুনরায় নির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই মতো দক্ষিণ দিনাজপুরে ৩৫ টি আসনে ভোট নেওয়া হবে বলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ঘোষণা করে বলে জানা যায়। এদিকে উত্তর দিনাজপুর জেলার সম্ভাব্য ৭২ টি বুথে পুনরায় নির্বাচনের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন।
মালদা